ssc result 2026

এসএসসি রেজাল্ট ২০২৬ চেক করার নিয়ম সকল বোর্ডের

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৬-এর ফলাফল প্রকাশের চূড়ান্ত তারিখ ঘোষণা করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. আবদুল খালেক নিশ্চিত করেছেন যে, আগামী ১০ আগস্ট ২০২৬ তারিখে সারা দেশে একযোগে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে। উল্লেখ্য, পূর্বঘোষণা অনুযায়ী ২০ জুলাই ফলাফল প্রকাশের কথা থাকলেও প্রস্তুতি শেষ না হওয়ায় তা পিছিয়ে ১০ আগস্ট নির্ধারণ করা হয়েছে। সারা বাংলাদেশ থেকে এবার বহু শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন এবং তাঁরই ধারাবাহিকতায় নির্ধারিত সময় শেষ হতে চলেছে রেজাল্ট প্রকাশের।

তাই এখন শুধু অপেক্ষার পালা। তাই এই সময়ের মধ্যেই শিক্ষার্থী এবং অভিভাবকদেরকে পরীক্ষার ফলাফল চেক করার উপায় গুলো সম্পর্কে জেনে রাখতে হবে। আজকের আর্টিকেল এ আমরা এসএসসি রেজাল্ট চেক করার নিয়ম সকল বোর্ডের সম্পর্কে জানাবো আপনাদেরকে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক।

এসএসসি রেজাল্ট ২০২৬

ফলাফল প্রকাশের তারিখ১০ আগস্ট ২০২৬
ফলাফল ঘোষণার সময়সকাল ১০টা (আনুষ্ঠানিক ঘোষণা)
মোট শিক্ষা বোর্ড১১টি
তত্ত্বীয় পরীক্ষা২১ এপ্রিল – ২০ মে ২০২৬
ব্যবহারিক পরীক্ষা৭ – ১৪ জুন ২০২৬

শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, ওই দিন আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের পর শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান এবং এসএমএসের মাধ্যমে ফলাফল জানতে পারবে।

এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে লক্ষাধিক শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। ফলাফল প্রকাশের এই দিনটি শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের জন্য অত্যন্ত প্রতীক্ষিত ও গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষাজীবনের এক বড় ধাপ এই এসএসসি রেজাল্টের ওপর নির্ভর করে।

Education Board Results

Powered by Ministry of Education

Required
Optional
Captcha

ফলাফল প্রকাশের পর শিক্ষার্থীরা সকাল ১০টা থেকেই অনলাইনে এবং মোবাইল SMS এর মাধ্যমে ফলাফল দেখতে পারবেন। এছাড়া, ফলাফল প্রকাশের পর থেকে সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইটেও Marksheet সহ ফলাফল পাওয়া যাবে। যাদের ফলাফল নিয়ে কোনো আপত্তি থাকবে, তারা নির্দিষ্ট সময়ের মধ্যে পুনঃমূল্যায়ন বা রিভিউ আবেদন করতে পারবেন।

রেজাল্ট প্রকাশের নির্দিষ্ট সময়ে সারা দেশ থেকে লক্ষ লক্ষ শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক এবং আগ্রহী ব্যক্তিরা একই সময়ে শিক্ষা বোর্ডের ওয়েবসাইটগুলোতে ফলাফল জানার জন্য প্রবেশ করে। প্রায় ১৫ থেকে ২০ লাখ পরীক্ষার্থী এবং তাদের পরিবারের সদস্যরা একযোগে রেজাল্ট দেখতে চেষ্টা করে। এই বিশাল ট্র্যাফিকের কারণে সার্ভারগুলোতে অস্বাভাবিক চাপ পড়ে।

ফলে, ফলাফল দেখার অনেক চেষ্টা করলেও ঐ সময়ে তাঁরা দেখতে সক্ষম হন না। এবার পরীক্ষার্থীর সংখ্যা ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ জন। তাহলে বলাই যায় যে এবারও রেজাল্ট দেখার ক্ষেত্রে শিক্ষার্থীরা একই সমস্যার সম্মুখীন হবেন।

অনলাইনে এসএসসি রেজাল্ট চেক করার নিয়ম

অনলাইনে এসএসসি পরীক্ষার ফলাফল দেখার নির্ধারিত ওয়েবসাইট রয়েছে। সব বোর্ডেরই আলাদা আলাদা ওয়েবসাইট রয়েছে, তবে শিক্ষাবোর্ডের ওয়েবসাইট থেকেই আপনি সকল বোর্ডের ফলাফল দেখতে পাবেন। ফলাফল প্রকাশের দিন নির্ধারিত ওয়েবসাইট এ গিয়ে আপনি আপনার রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর এবং বোর্ডের তথ্য দিয়ে ফলাফল জানতে পারবেন। নিচের ধাপগুলো অনুযায়ী এগিয়ে যানঃ

  1. প্রথমে আপনার ফোন বা কম্পিউটার থেকে একটি ব্রাউজার ওপেন করুন।
  2. ব্রাউজারে এই লিংকে যান www.educationboardresults.gov.bd
  3. Examination অপশন থেকে SSC/Dakhil/Equivalent নির্বাচন করুন।
  4. Year থেকে আপনার পরীক্ষার সাল নির্বাচন করুন।
  5. Board অপশন থেকে আপনার বোর্ডের নাম নির্বাচন করুন।
  6. Result Type থেকে Individual Result নির্বাচন করুন।
  7. আপনার Roll Number এবং Registration Number সঠিকভাবে লিখুন।
  8. নিচে একটি সিকিউরিটি কোড থাকবে, সেটি দেখে নিচের বক্সে সঠিকভাবে পূরণ করুন।
  9. সব তথ্য ঠিকঠাক পূরণ করার পর Get Result বাটনে ক্লিক করুন। আপনার রেজাল্ট মার্কশিটসহ দেখতে পাবেন।

নোটঃ তবে সার্ভার ডাউন জনিত সমস্যা এড়াতে চাইলে আপনি যে বোর্ড থেকে পরীক্ষায় অংশ নিয়েছেন সেই বোর্ডের ওয়েবসাইট থেকে রেজাল্ট দেখাটাই হবে বুদ্ধিমানে কাজ।

এসএসসি রেজাল্ট চেক করার নিয়ম সকল বোর্ডের

এখানে আমরা সকল বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট এর লিঙ্কটি দিয়ে দিচ্ছি যাতে আপনারা আপনাদের বোর্ড থেকেই ফলাফল চেক করতে পারেনঃ

বোর্ডের নামঅফিসিয়াল লিঙ্ক 
ঢাকা শিক্ষা বোর্ডhttps://www.dhakaeducationboard.gov.bd/
ময়মনসিংহ শিক্ষা বোর্ডhttps://www.mymensingheducationboard.gov.bd/
রাজশাহী শিক্ষা বোর্ডhttp://www.rajshahieducationboard.gov.bd/
কুমিল্লা শিক্ষা বোর্ডhttps://comillaboard.portal.gov.bd/
যশোর শিক্ষা বোর্ডhttps://www.jessoreboard.gov.bd/
চট্রগ্রাম শিক্ষা বোর্ডhttps://bise-ctg.portal.gov.bd/
বরিশাল শিক্ষা বোর্ডhttp://www.barisalboard.gov.bd/
সিলেট শিক্ষা বোর্ডhttps://educationboard.sylhet.gov.bd/
দিনাজপুর শিক্ষা বোর্ডhttp://www.dinajpureducationboard.gov.bd/
মাদ্রাসা শিক্ষা বোর্ডhttp://www.bmeb.gov.bd/
কারিগরি শিক্ষা বোর্ডhttps://bteb.gov.bd/

এসএসসি রেজাল্ট চেক করুন এসএমএস এর মাধ্যমে 

যদি আপনি অনলাইনে ফলাফল দেখতে সক্ষম না হন তাহলে মোবাইল ফোনের মাধ্যমে এসএমএস পাঠিয়ে সহজেই ফলাফল দেখতে পারবেন। এসএসসি <স্পেস> বোর্ডের প্রথম তিন অক্ষর <স্পেস> রোল নম্বর (স্পেস) পরীক্ষার সাল লিখে 16222 নম্বরে পাঠিয়ে দিলে ফিরতি এসএমএসে ফলাফল চলে আসে।

এই পদ্ধতিটি অনেক সময় ওয়েবসাইটের চেয়ে দ্রুত কাজ করে, বিশেষ করে যখন সার্ভারে বেশি চাপ থাকে। নিচে এসএমএস পাঠানোর উপায় ফরম্যাটটি দেখে নিন।

আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে নিচের ফরম্যাট অনুযায়ী টাইপ করুন:

SSC <স্পেস> DHA (বা অন্য কোন বোর্ড) <স্পেস> 123456 <স্পেস> 2026 টাইপ করে পাঠিয়ে দিন ১৬২২২ নম্বরে।

আপনারা যাতে কাঙ্ক্ষিত বোর্ডের রেজাল্ট সহজেই এস এম এস এর মাধ্যমে দেখতে পারেন সেজন্য এখন আমরা প্রতিটি বোর্ডের প্রথম তিন অক্ষর নিচের টেবিলে সাজিয়ে দিচ্ছিঃ

বোর্ডের নামপ্রথম তিন অক্ষর 
Dhaka BoardDHA
Mymensingh BoardMYM
Comilla BoardCOM
Barisal BoardBAR
Jessore BoardJES
Rajshahi BoardRAJ
Dinajpur BoardDIN
Sylhet BoardSYL
Chittagong BoardCHI
Madrasha BoardMAD
Technical BoardTEC

প্রতিষ্ঠান-ভিত্তিক (স্কুল ওয়াইজ) ফলাফল দেখার নিয়ম

প্রধান শিক্ষকদের প্রতিটি শিক্ষার্থীর ফলাফল আলাদাভাবে চেক করার প্রয়োজন নেই। প্রতিষ্ঠানের সম্পূর্ণ ফলাফল একসাথে দেখতে:

১. eboardresults.com এ প্রবেশ করুন। ২. পরীক্ষা ও বছর নির্বাচন করুন, তারপর নিজ বোর্ড বেছে নিন। ৩. রেজাল্ট টাইপ থেকে “Institution Result” নির্বাচন করুন। ৪. প্রতিষ্ঠানের EIIN নম্বর (৬ সংখ্যার কোড) প্রবেশ করান। ৫. ক্যাপচা পূরণ করে “Get Institution Result” বাটনে ক্লিক করুন। ৬. সম্পূর্ণ প্রতিষ্ঠানের ফলাফলের তালিকা পিডিএফ আকারে ডাউনলোড করুন।

SSC গ্রেড পয়েন্ট চার্ট (বাংলাদেশের গ্রেডিং সিস্টেম)

নম্বরের সীমালেটার গ্রেডগ্রেড পয়েন্ট
৮০ – ১০০A+ (প্লাস)৫.০০
৭০ – ৭৯A৪.০০
৬০ – ৬৯A- (মাইনাস)৩.৫০
৫০ – ৫৯B৩.০০
৪০ – ৪৯C২.০০
৩৩ – ৩৯D১.০০
০ – ৩২F (ফেল)০.০০

আপনার চূড়ান্ত জিপিএ হলো সব বিষয়ের গ্রেড পয়েন্টের গড়, যা ৫.০০-এর মধ্যে হিসাব করা হয়। ঐচ্ছিক বিষয়সহ সব বিষয়ে A+ পেলে তাকে বলা হয় “গোল্ডেন এ প্লাস” — যা সর্বোচ্চ অর্জন।

মার্কশিটে কী কী থাকে

ডাউনলোড করা মার্কশিটে যা থাকবে:

  • প্রতিটি বিষয়ের নম্বর ও লেটার গ্রেড
  • প্রতিটি বিষয়ের গ্রেড পয়েন্ট
  • সামগ্রিক জিপিএ (৫.০০-এর মধ্যে)
  • রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, নাম ও প্রতিষ্ঠানের তথ্য

এই ডিজিটাল মার্কশিট এইচএসসি (একাদশ শ্রেণি) অনলাইন ভর্তি প্রক্রিয়ায় গ্রহণযোগ্য, তাই মূল সার্টিফিকেটের জন্য অপেক্ষা না করেই ভর্তি প্রক্রিয়া শুরু করা যাবে।

শেষ কথা

প্রিয় শিক্ষার্থী ভাই ও বোন, আপনারা দীর্ঘ সময় ধরে কঠোর পরিশ্রম করেছেন এবং এখন সেই পরিশ্রমের ফল পাওয়ার অপেক্ষায় আছেন। উপরে আমরা এসএসসি রেজাল্ট চেক করার নিয়ম সম্পর্কে একটি সুস্পষ্ট আলোচনা করেছি। এই মুহূর্তটি স্বাভাবিকভাবেই উত্তেজনাপূর্ণ এবং কিছুটা দুশ্চিন্তার হতে পারে। আমরা আশা করি আপনাদের সকলের ফল প্রত্যাশার চেয়েও ভালো হবে এবং আপনারা নিজেদের পছন্দের প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পাবেন। সকলের জন্য উজ্জ্বল ভবিষ্যতের প্রত্যাশায় রইলাম। আপনাদের সকলের জন্য অনেক অনেক শুভকামনা!

Similar Posts